বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত
logo

আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত

সৌদি থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। আজ মঙ্গলবার (১০ ‍জুন) শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট।

এর আগে, গত বৃহস্পতিবার আরাফাতের ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। পরদিন শুক্রবার ঈদুল আজহা উদযাপন ও পশু কোরবানি দেন হাজিরা।

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন।

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফিরতি হজ ফ্লাইট আজ শুরু হয়ে চলবে এক মাস। আগামী ১০ জুলাই শেষ হবে এবারের ফিরতি হজ ফ্লাইট।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন