বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
শিক্ষা আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ
logo

আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ

আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী ৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী একাধিক আফটারশকের প্রেক্ষিতে, একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীদের  আজ ২৩ নভেম্বর রবিবার বিকাল ৫টার মধ্যে আবাসিক হলসমূহ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক ভার্চুয়াল জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের উপর ভূমিকম্পের শারীরিক ও মানসিক প্রভাব এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। বুয়েটের বিশেষজ্ঞ দল, পরিকল্পনা ও উন্নয়ন অফিস এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণের পর জানানো হয় যে আবাসিক হলসমূহে বিস্তারিত কাঠামোগত পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনে সংস্কার কার্যক্রম জরুরি হয়ে পড়েছে। এ কারণে হলগুলো সাময়িকভাবে খালি করাই নিরাপদ।

জরুরি সভায় প্রাধ্যক্ষগণকে আজ বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে সভায় জানানো হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন