বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আজ থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব সিএনজি স্টেশন
logo

আজ থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব সিএনজি স্টেশন

দেশের সব সিএনজি ফিলিং স্টেশন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে ৭ দিন, ঈদের দিন এবং ঈদের পরের ৫ দিন মোট ১৩ দিন সারাদেশে সব সিএনজি স্টেশন সার্বক্ষণিক চালু থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২১ মে) থেকে আগামী ২ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

চিঠিতে বলা হয়েছে, ঈদ মৌসুমে মহাসড়কে যানজট ও যাত্রী ভোগান্তি কমানো এবং যানবাহনের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নির্ধারিত সময়ে স্টেশন বন্ধ থাকায় যে জ্বালানি সংকট তৈরি হয়, তা এ ব্যবস্থার মাধ্যমে কমবে বলে আশা করা হচ্ছে।

প্রতি ঈদেই রাজধানী ঢাকা ছাড়তে ঘরমুখো মানুষের দীর্ঘ যানজট ও ভোগান্তির মুখে পড়তে হয়। এবার সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়িত হলে ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ইতোমধ্যে অনেকেই রাজধানী ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

খুঁজুন