বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আজ বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট
logo

আজ বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে বাংলাদেশ ব্যাংক নতুন নকশার ১০০ টাকার নোট ইস্যু করবে। প্রথমে এটি ব্যাংকের মতিঝিল শাখা থেকে বিতরণ করা হবে এবং পরে ধাপে ধাপে অন্যান্য শাখাগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়বে।

এর আগে একই সিরিজে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি মূল্যমানের নোটগুলোও ধীরে ধীরে নতুন ডিজাইনে পরিবর্তিত হবে।

নতুন নোটের আয়তন ১৪০ মিমি দ্ধ ৬২ মিমি। সামনের অংশে বাম পাশে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার চিত্র থাকবে। পেছনের অংশে সুন্দরবনের মনোরম দৃশ্য তুলে ধরা হয়েছে। নোটের মূল রঙ নীল।

নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে এতে থাকবে ১০টি আধুনিক ফিচার, যার মধ্যে রয়েছে—

রঙ পরিবর্তনশীল ‘১০০’ সংখ্যা (সোনালি থেকে সবুজে রূপান্তরযোগ্য)

লাল থেকে সবুজ রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা

রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ

দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার জন্য তিনটি উঁচু বিন্দু

ইন্টাগ্লিও প্রিন্টিং, মাইক্রোপ্রিন্ট, সি-থ্রু ইমেজ ও UV সুরক্ষা ফিচার

নোটের দুই পাশে বিশেষ বার্নিশ, যা নোটকে চকচকে এবং দীর্ঘস্থায়ী করবে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরিত এই নোট দেশের ঐতিহ্য ও প্রকৃতির অনন্য সংমিশ্রণ তুলে ধরেছে।

খুঁজুন