দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ জুন ২০২৬ (শুক্রবার) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইটিইটি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচনী তফসিল এবং নির্বাচনী আচরণবিধি ইতোমধ্যে আইটিইটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত অন্যান্য নীতিমালা ও শর্তাবলিও আইটিইটির গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে, যা ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রকাশিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় গত ২৯ এপ্রিল ২০২৬। পরবর্তীতে ৯ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে, ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
সংগৃহীত মনোনয়নপত্র আগামী ১৬ মে ২০২৬, শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একই স্থানে জমা দেওয়া যাবে। এরপর ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ মে ২০২৬। পরবর্তীতে ২১ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে জুমার নামাজের জন্য দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকবে।
আইটিইটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থী ও ভোটারদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
আইটিইটি নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন ২৬ জুন
আইটিইটি নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন ২৬ জুন
দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ জুন ২০২৬ (শুক্রবার) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইটিইটি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচনী তফসিল এবং নির্বাচনী আচরণবিধি ইতোমধ্যে আইটিইটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত অন্যান্য নীতিমালা ও শর্তাবলিও আইটিইটির গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে, যা ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রকাশিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় গত ২৯ এপ্রিল ২০২৬। পরবর্তীতে ৯ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে, ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত মনোনয়নপত্র আগামী ১৬ মে ২০২৬, শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একই স্থানে জমা দেওয়া যাবে। এরপর ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা
হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ মে ২০২৬। পরবর্তীতে ২১ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে জুমার নামাজের জন্য দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকবে। আইটিইটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থী ও ভোটারদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত