বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের
logo

আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারবে না আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেকেআরকে তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

আজ শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,বর্তমান সামগ্রিক পরিস্থিতির কারণে বোর্ড কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।ফলে রেকর্ড দামে দলে ভিড়ানো মুস্তাফিজ এবারের আইপিএলে অংশ নিতে পারছেন না। তবে কেকেআর চাইলে মুস্তাফিজের পরিবর্তে অন্য খেলোয়াড়কে দলে নেওয়ার অনুমতি দেওয়া হবে।

বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আসন্ন আইপিএলে কেকেআরের বোলিং আক্রমণে বড় পরিবর্তন দেখা দিতে পারে।

খুঁজুন