বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ-জনগণের ঐক্য জরুরি : এসি‌পি আব্দুল কা‌দের
logo

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ-জনগণের ঐক্য জরুরি : এসি‌পি আব্দুল কা‌দের

ছাতক-দোয়ারাবাজার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাদের বলেছেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধুমাত্র পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব নয়।

গত সোমবার বিকেলে উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, “আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, জনগণের প্রকৃত বন্ধু হতে চাই। জনগণের কাঙ্ক্ষিত সেবা দিয়ে প্রমাণ করব আমরা তাদের পাশে আছি।”

মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে তথ্য প্রদানের আহ্বান জানিয়ে এএসপি কাদের বলেন, “এই অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, যুব সমাজকে ধ্বংস করছে মাদক, তাই প্রতিটি পরিবারকে সচেতন হয়ে সদস্যদের নজরে রাখা জরুরি।
 
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-জনতা ও বিশিষ্ট ব্যক্তিরা পুলিশ কর্মকর্তার কাছে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে ও তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রাজন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ছাতক থানার ওসি সাফিকুল ইসলাম খান। বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং শতাধিক নাগরিক অনুষ্ঠানে অংশ নেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন