খুলনা রেলওয়ে পুলিশের আয়োজনে আজ সোমবার ১২ মে সকাল ১১ টায় খুলনা রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি জনাব সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম।
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরার পাশাপাশি অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সফলতা এবং ব্যর্থতা চিহ্নিত করে ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বেশকিছু সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা তুলে ধরেন।
তিনি বলেন, কেএমপি আশা করে সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম; খুলনা রেলওয়ে পুলিশ সুপার জনাব নিকুলিন চাকমা; কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আবু তারেক; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা-সহ রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
-খবরপ্রতিদিন/ সি.ব
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার
খুলনা রেলওয়ে পুলিশের আয়োজনে আজ সোমবার ১২ মে সকাল ১১ টায় খুলনা রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি জনাব সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম।আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরার পাশাপাশি অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সফলতা
এবং ব্যর্থতা চিহ্নিত করে ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বেশকিছু সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা তুলে ধরেন। তিনি বলেন, কেএমপি আশা করে সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা
মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম; খুলনা রেলওয়ে পুলিশ সুপার জনাব নিকুলিন চাকমা; কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আবু তারেক; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা-সহ রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত