বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব আইআরজিসির ১৪ সদস্য নিহত অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে
logo

আইআরজিসির ১৪ সদস্য নিহত অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে

বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন উত্তর-পশ্চিম ইরানের জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে । এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে ডন জানিয়েছে, শুক্রবার (১ মে) ঘটে যাওয়া এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা। জানজানের আনসার আল-মাহদি কর্পসের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় এ বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, অজ্ঞাত ধরনের গোলাবারুদের কারণে বিস্ফোরণটি ঘটে। নিহতরা সবাই আইআরজিসির অভিজ্ঞ, উচ্চ প্রশিক্ষিত ও বিশেষায়িত সদস্য ছিলেন। আনসার আল-মাহদি কর্পস দাবি করেছে, তারা ইতোমধ্যে ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত গোলাবারুদ শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালায়। এতে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

খুঁজুন