বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আগামীকাল ঢাকা থেকে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান
logo

আগামীকাল ঢাকা থেকে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান

আগামীকাল ঢাকায় সকাল ৯টায় হামের বিশেষ টিকাদান শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও একজন রোগীর মৃত্যু হয়েছে। হাম আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে সদ্যজাত শিশু থেকে বয়স্ক রোগী।

দুপুরে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল লতিফা রহমান এক ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন রোগী। বর্তমানে হাসপাতালে সর্বমোট ৩০৪ জনের বেশি রোগী চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসক সংকট নেই এবং হাম রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওয়ার্ড ও বেড রয়েছে। তবে টিকাদান কার্যক্রম শুরু হলে সংক্রমণের হার কমে আসার আশা প্রকাশ করেন।

খুঁজুন