বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আগামী জাতীয় সংসদ নির্বাচন ডাকসুর মত শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে: শফিকুল আলম
logo

আগামী জাতীয় সংসদ নির্বাচন ডাকসুর মত শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে: শফিকুল আলম

আগামী সংসদ  নির্বাচন   শান্তি-শৃঙ্খলার মধ্যদিয়েই অনুষ্ঠিত হবে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে। ভোটারা ভোট দেয়ার জন্য উদগ্রিব হয়ে  রয়েছে তার প্রমান ডাকসু নির্বাচন প্রমান করে দিয়েছে। , আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদের নির্বাচন তেমনি শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য ভাবে অনুষ্ঠিত হবে। 

যে নির্বাচনে সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। সরকার সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য সকল অর্গানকে কাজ করার নির্দেশ দিয়েছে।

শুক্রবার ১২ সেপ্টেম্বর সকালে মাগুরার মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শন কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  

তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেভাবেই কাজ এগিয়ে চলছে। এ নির্বাচন ঠেকানোর   ক্ষমতা কারো নেই। 

সকল রাজনৈতিক দলের সাথে কথাবার্তা চলছে সকলের ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনসহ সকল বিভাগ ইতিমধ্যে তাদের দ্বায়িত্ব পালনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহনের কাজ শুরু করে দিয়েছে।

এ সময় মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম এবং রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন