বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে পাঁচ লাখেরও বেশী আনসার সদস্য নিরাপত্তায় দায়িত্বে থাকবেন
logo

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে পাঁচ লাখেরও বেশী আনসার সদস্য নিরাপত্তায় দায়িত্বে থাকবেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে পাঁচ লাখেরও বেশী আনসার সদস্য নিরাপত্তায় দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আজ ১১ ই নভেম্বর সকালে সাভারের আশুলিয়ার গকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলাদের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।
9851c1df-21ee-45b1-a268-07d206147fb1.jpg 22.74 KB
এসময় তিনি আরও বলেন,এখনো ভোট কেন্দ্রের নিদিষ্ট হয়নি কারণ তফসিলও এখানো হয়নি গত পাঁচ আগষ্টের পর থেকেই আনসার সদস্যদের প্রস্তুতি শুরু হয়েছে সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পূনর্গঠন করে যারা সদস্য রয়েছে ইয়াং যুবকদের আনা হচ্ছে আগে তো ইয়াং যুবক ছিলো না গত দেড় বছরে ১৮ থেকে পচিশ বছরের এই বয়সের যুবকদের ট্রেনিং করানো হচ্ছে দেড় থেকে দুই লাখের বেশী যা ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে চলবে জানিয়ে তিনি আরও বলেন,আনসার বাহিনীর সকল সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলেও বলেন তিনি।

দশ দিন ব্যাপি এ প্রশিক্ষণে প্রায় ১০০ জন নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন। এসময় ঢাকা রেঞ্জের উপ-পরিচালক আশরাফুল আলম,ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, ঢাকা সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন,সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণের আয়োজন করেন সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। সিংক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন