বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়েই হবে: আমানুল্লাহ আমান
logo

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়েই হবে: আমানুল্লাহ আমান

বিগত ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনে আমলে দেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাভারের ভাকুর্তার নলাগড়িয়াএলাকায় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের এর উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থ দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এ মন্তব্য করেন। উক্ত সভায় তিনি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দোয়া কামনায় সকলকে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এবং দেশবাসীকে বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া করার উদাত্ত আহ্বান করেন।

এসময় তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন সঠিক সময়েই হবে বলেও বলেন তিনি। এসময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন