বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আগামী ২০ শে জুলাই শহীদ দৌলত ময়দানে শুরু হচ্ছে বৃক্ষ মেলা
logo

আগামী ২০ শে জুলাই শহীদ দৌলত ময়দানে শুরু হচ্ছে বৃক্ষ মেলা

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হচ্ছে বৃক্ষ মেলা । পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে এ মেলা চলবে সাতদিন। মেলায় এবার রাখা হবে জুলাই স্মৃতি কর্ণার। এছাড়া থাকছে ২০টির বেশি স্টল, যেখানে মিলবে নানা প্রজাতির গাছের চারা ও বীজ। এখান থেকেই কম দামে ভালো ও উন্নতজাতের গাছের কিনতে পারবেন দর্শনার্থীরা।গত  সোমবার  জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃক্ষ মেলা উদযাপন উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সালাহউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের প্রত্যেকেরই বৃক্ষরোপন করতে হবে।

 এ ছাড়া পর্যটকদের কাছে একটি নয়নাভিরাম সড়কে পরিণত করতে ও সৌন্দর‌্যবর্ধনে মেরিন ড্রাইভের দু’পার্শ্বে প্রয়োজনীয় গাছ লাগোনোর জন্য বনবিভাগকে অনুরোধ করেন জেলা প্রশাসক।সভায় দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম, উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, সাংবাদিক মাহবুবর রহমান. সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল হকসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের বৃক্ষ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া বৃক্ষমেলার উদ্বোধনী দিন সকালে র‌্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন