বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে
logo

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

 আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম সভাপতিত্ব করেন।

 দিবসের এবারের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’। সভাপতি তার বক্তৃতায় বলেন, জাতীয় ভোটার দিবসের তাৎপর্য হচ্ছে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা।  

একজন নাগরিকের বয়স ১৬ বছর হলে সে ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। ভোটার হলে ২২ ধরণের সুযোগ সুবিধা পাবেন। 

নতুন ভোটারদের ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ডাটাবেজ তৈরি করতে হবে। ভোটারের ডাটাবেজ তৈরির সময় কোন রোহিঙ্গা যেন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বন করার জন্য আহবান জানান। 

এসময় তিনি প্রস্তুতিমূলক সভার সকল সদস্যবৃন্দকে নিজ নিজ জায়গা থেকে নতুন ভোটারদের সঠিক ডাটাবেজ প্রদানের বিষয়ে অবহিত করার পরামর্শ প্রদান করেন। 

সরকারি বিভিন্ন দপ্তরের নিজ নিজ জায়গা থেকে ও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান ও মসজিদ ভিত্তিক ইমামদেরকে মসজিদে খুতবার আগে নতুন ভোটার ও সকলকে উদ্বুদ্ধ করার জন্য আহবান জানান। 

 সভায় জানানো হয়, ২ মার্চ দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সকাল সোয়া ১১টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। 

 সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: সোহেল সামাদ, কেএমপির উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-মাসুম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি-সহ কমিটির সদস্যগণ অংশ নেন।

খুঁজুন