ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অনিয়মের কারণে এই জরিমানা আরোপ করা হয়।
রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে হাসপাতালটির বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায় বলে জানায় কর্তৃপক্ষ। পরে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আদ্-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা
আদ্-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অনিয়মের কারণে এই জরিমানা আরোপ করা হয়।
রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে হাসপাতালটির বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায় বলে জানায় কর্তৃপক্ষ। পরে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আরও
১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত