৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায়।
আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় পরিকল্পিতভাবে আবু সাঈদকে হত্যা করা হয়, যা মানবতাবিরোধী অপরাধের শামিল। আদালত অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। পরবর্তী ধার্য তারিখে সাক্ষ্যগ্রহণ হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব