বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি নিয়ে স্বস্তির বার্তা দিলো
logo

আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি নিয়ে স্বস্তির বার্তা দিলো

আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি নিয়ে এবার স্বস্তির বার্তা দিল। বুধবার সংস্থাটি জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে জুলাই মাসে সাধারণত বৃষ্টি হয়ে থাকে। আজও হচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে।

তথ্য বলছে, গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের ধারা বজায় থাকতে পারে। সেই হিসেবে আগামী চার থেকে পাঁচ দিন সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা নেই। সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার সিনোপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, ভারতের ঝাড়খণ্ড ও তার আশপাশের এলাকায় থাকা লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর সঙ্গে মিলেছে। যার একটি অংশ বঙ্গোপসাগরের উত্তর পর্যন্ত পৌঁছেছে।

বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগরের উত্তরে বায়ুটি মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। ফলে টানা বৃষ্টির আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন