বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন আবারও কনসার্টে ফিরছেন নোবেল
logo

আবারও কনসার্টে ফিরছেন নোবেল

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল কারাভোগ করে জামিন পাওয়ার পর আবারও আলোচনায় এসেছিলেন। মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে তাকে আটক করেছে পুলিশ। পরে তাকে ছেড়েও দেয়া হয়। এবার নতুন চেহারায় গানে ফিরতে চেয়েছেন নোবেল।

রংপুরের গঙ্গাচড়া অনুষ্ঠিত হতে যাওয়া একটি কনসার্টে অংশ নেবেন তিনি। এ কারণেই একটি ভিডিও পাঠিয়েছেন আয়োজকদের। সেখানেই নোবেলকে দেখা গেল।

চেহারায় ব্যাপক পরিবর্তন, মাথায় বড় বড় চুল রেখেছেন। নোবেলের এমন হাল দেখে অনেকে চিনতেই পারছিলেন না।

নোবেল বলেন, হ্যালো গঙ্গাচড়াবাসী আমি নোবেল। আমি আসছি ২ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুর গঙ্গাচড়ায়।

জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধা অনুষ্ঠানে। স্থান গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ। আমি আসছি, আপনারা আসছেন তো? দেখা হবে, গানে গানে।

এর আগে নোবেল কুড়িগ্রামে গিয়ে মাতাল অবস্থায় কনসার্টে অংশ নিয়েছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন