বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন আবারও এক হলেন শাকিব-বুবলী!
logo

আবারও এক হলেন শাকিব-বুবলী!

চিত্রনায়িকা শবনম বুবলীকে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন । তাদের সংসার আলো করে আসে শেহজাদ খান বীর। বিয়ের দুই বছর পর থেকেই নায়ক-নায়িকার মাঝে দূরত্বের সৃষ্টি হয়। বুবলীর সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই এমন কথাও বিভিন্ন সময়ে বলেছেন শাকিব খান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। এরপরই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যান শবনম বুবলীও। সেখানে তিনজনই ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে শুধু তাই নয়, রোমান্টিক মুডে ধরাও দিলেন ঢালিউডের দুই তারকা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী ও তাদের সন্তান বীর।

ছবিগুলো ভাইরাল হওয়ার পরেই রোববার (৩ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাকিব খানের সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেন বুবলী। যেখানে ছেলেকে সঙ্গে নিয়ে তাদের কাটানো সুন্দর কিছু মুহূর্ত ফুটে উঠেছে।

শুধু তাই নয়, বুবলীর ছবিগুলোতে স্পষ্ট সকল মান-অভিমান ভুলে আবারও কাছাকাছি এসেছে ঢালিউডের জনপ্রিয় এই তারকা জুটি।

জানা গেছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেলট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন শাকিব-বুবলী দম্পতি।

এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান। সে সময়েই এই তারকা বলেছিলেন, আব্রামের মতো বীরকেও তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন। মেগাস্টার তার কথা কথা রেখেছেন। অপু-জয়ের পর বুবলী-বীরকে নিয়েও ঘুরে বেড়াচ্ছেন শাকিব খান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন