বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ৮১ দেশীয় পর্যবেক্ষক পেল নির্বাচন কমিশনের নিবন্ধন
logo

৮১ দেশীয় পর্যবেক্ষক পেল নির্বাচন কমিশনের নিবন্ধন

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। ওই তালিকার বিরুদ্ধে যেকোনো দাবি, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে এবং প্রমাণসহ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

দাবি–আপত্তি নিষ্পত্তি শেষে প্রথম ধাপে ৬৬টি দেশীয় সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেয় ইসি। এসব সংস্থাকে ৬ নভেম্বর ২০২৪ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত মেয়াদে নিবন্ধন দেওয়া হয়।

পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে যাচাই–বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়। এদের নিবন্ধনের মেয়াদ ৪ ডিসেম্বর ২০২৪ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত।

ইসি জানিয়েছে,নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো পর্যবেক্ষক নিবন্ধন পদ্ধতি চালু করা হয়। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধিত হয় এবং নির্বাচনে অংশ নেয় ১ লাখ ৫৯ হাজার ১১৩ দেশি পর্যবেক্ষক।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক মাঠে ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে প্রায় ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন