বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ৭২ ঘণ্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পেলে চার্জশিট ঈদের আগে: আইনমন্ত্রী
logo

৭২ ঘণ্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পেলে চার্জশিট ঈদের আগে: আইনমন্ত্রী

রাজধানীরতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্টের রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) রাজধানীতে লিগ্যাল এইডের একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে উঠে আসে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা। এ সময় আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে, ঈদের আগেই চার্জশিট দেয়া হবে। ঈদের পর শুরু হবে বিচার।

তিনি আরও বলেন, ‘ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। সেইসঙ্গে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এমনভাবে শেষ করা হবে যাতে জনমনে প্রশ্ন না ওঠে।


মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদনের জন্য হাইকোর্টে গেলে পেপার বুক তৈরিতে অনেক সময় লেগে যায় উল্লেখ করে মন্ত্রী বলেন,এটা নিয়ে কাজ করছে সরকার। একইসঙ্গে নেত্রকোনার মেঘলার ঘটনাও মনিটর করছে সরকার।

এর আগে বৃহস্পতিবার ( ২১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে আসেন রামিসার পরিবারকে।

খুঁজুন