কুড়িগ্রামের উলিপুরে "জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কবি ও সাহিত্যিক ফরহাদ মজহার একথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সেই রাষ্ট্র চাই, যে রাষ্ট্র ব্যক্তির অধিকার ও মর্যাদা ক্ষুন্ন করবে না। তাহলেই দেশে আর কখনই ফ্যাসিবাদের জন্ম হবে না।আমরা চাই প্রাণ, প্রকৃতি ও পরিবেশ ক্ষুন্ন হয় কিংবা ধ্বংস হয় এমন কোন নীতি রাষ্ট্র যেন আমাদের উপর চাপিয়ে নিতে না পারে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগোতে হবে।
ব্রিটিশ ও ৭২ এর সংবিধান কখনোই জনগণের মঙ্গল ডেকে আনে না। ওই সংবিধান শুধু শাসন আর শোষণ করতে পারে । তাই ওই সংবিধান আমরা আর চাই না। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার জন্য জনগণই গঠনতন্ত্র তৈরি করবে।
জনগণের সৃষ্টি গঠনতন্ত্র দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। শনিবার (১২ ই আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জ্ঞানতরী সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি সাক্ষাৎ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটি সম্পাদক নেসার উদ্দিন আহমেদ, সমকালের ফিচার এডিটর শারমিন শাহরিয়ার, ইকবাল হোসেন চাঁদ, মিজানুর রহমান, আব্দুল বারী, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাঈম প্রমুখ।