বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ৭১ এর পরাজিত শক্তি ও ২৪ এর পরাজিত শক্তি আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে
logo

৭১ এর পরাজিত শক্তি ও ২৪ এর পরাজিত শক্তি আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে

৭১ এর পরাজিত শক্তি ও ২৪ এর পরাজিত শক্তি আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।  

তিনি বলেন, আজ থেকে মিরসরাইয়ে চেয়ারম্যান গ্রুপ বিলুপ্ত ঘোষণা করলাম। চেয়ারম্যান নামে আলাদা কোনো গ্রুপ আর থাকবে না। আজ থেকে আমাদের গ্রুপের নাম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ। আমরা ধানের শীষের গ্রুপ। 

মনোনয়ন অনেকেই চেয়েছে তারা সবাই আমাদের সতীর্থ। তাদের প্রতি আমার ভালোবাসা। সকল মান অভিমানে ভুলে আমরা ধানের শীষের লোক হিসেবে ঐক্যবদ্ধ থেকে কাজ করবো। আমাদের দলের মধ্যে প্রতিযোগিতা ছিল, প্রতিদ্বন্ধী ছিল। 

আজকের পর থেকে সেটিও নেই। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করে এই নির্বাচনে মিরসরাই আসন খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেব। বুধবার (৫ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ও বারইয়ারহাট ট্রাফিক চত্বরে ধানের শীষের প্রার্থীর প্রথম নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, বিগত ১৮ সালেও আমার দল আমার উপর আস্থা রেখে নমিনেশন দিয়েছিলেন। তখন ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা আমাদের উপর নির্যাতন চালিয়ে নির্বাচন করতে দেয় নাই। আল্লাহর দরবারে শুকরিয়া আমাকে আবার নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করি দুনিয়া ও আখিরাতের কল্যাণে যেন এই নির্বাচনে বিজয় লাভ করি। আমি জনগণের কাছে, নেতাকর্মীদের কাছে এই দোয়া চাই। 

বিকেল সাড়ে ৩ টায় মিরসরাই পৌর সদরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক আহবায়ক মহি উদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, ক্রীড়া সংগঠক লায়ন আবু তাহেরসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল নেতৃবৃন্দ। 

একইদিন বিকেল সাড়ে ৪ টায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল নেতৃবৃন্দ। 

পথসভায় বক্তারা বলেন, আমরা প্রথমেই ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ওনারা একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নুরুল আমিন চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়ায় আমাদের স্থানীয় নেতাদের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। আমরা শুধু এখন একটি বিজয়ের অপেক্ষায় রয়েছি। আর সেটিও গণমানুষের বিপুল ভোটের মাধ্যমে প্রমাণ করবো।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন