বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ৬০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

৬০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা জেলা থেকে কতিপয় মাদক ব্যবসায়ী ০১টি প্রাইভেটকার করে বিপুল পরিমাণ অবৈধ মাদকের একটা বড় চালান নিয়ে ঢাকা হয়ে জিএমপি গাজীপুরের টঙ্গীতে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জিএমপি গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন বিশ্ব ইজতেমা মাঠের উত্তর পার্শ্বে কামারপাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১) মোঃ ফরিদ (২৭), পিতা-মৃত মোঃ শহীদুল্লাহ, গ্রাম-দৈয়ারা একাতরী, পোষ্ট-খিলাবাজার, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর কাছ থেকে ৬০ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা, ০১ টি মোবাইল ফোন, ০১ টি প্রাইভেটকার, ০১ টি স্মার্ট রেজিষ্ট্রেশন সনদ কার্ড, ০১ টি ট্যাক্স টোকেন, ০১ টি ফিটনেস সনদ,  ০১টি ড্রাইভিং লাইসেন্স কার্ড ডুপ্লিকেট কপি,  এবং নগদ ১০০০/- টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে অবৈধ মাদকদ্রব্য কথিত গাঁজা ক্রয় করে নিয়ে এসে গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।   

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট  থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন