বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
logo

৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছয়জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে যে, একটি প্রমোদতরীতে প্রাদুর্ভাবের পর সন্দেহভাজন আটটি ঘটনার মধ্যে এখন পর্যন্ত ছয়জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে। খবর এএফপির।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, গত ৮ মে পর্যন্ত মোট আটজনের দেহে সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। পরীক্ষাগারে হান্টাভাইরাসের ছয়টি কেস নিশ্চিত করা হয়েছে এবং সবগুলোই অ্যান্ডিস ভাইরাস হিসেবে চিহ্নিত হয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ঘটনায় বিশ্বের জন্য সৃষ্ট ঝুঁকি এখনো স্বল্প বলে মূল্যায়ন করেছে এবং মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঝুঁকি মূল্যায়ন হালনাগাদ করা অব্যাহত রাখার কথা বলা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, জাহাজের যাত্রী ও নাবিকদের জন্য ঝুঁকি মাঝারি বলে বিবেচিত হচ্ছে।

খুঁজুন