বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ৫০০ কোটি টাকার স্টার্ট-আপপুনঃঅর্থায়ন তহবিল বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ওপ্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর
logo

৫০০ কোটি টাকার স্টার্ট-আপপুনঃঅর্থায়ন তহবিল বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ওপ্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

নতুন উদ্যোক্তা  তৈরি এবং দেশের  উদীয়মান নতুন উদ্ভাবনী ব্যবসায় উদ্যোগগুলোকে  সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক ৫০০  কোটি টাকার  স্টার্ট-আপ  পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এ তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সাথে একটি অংশগ্রহণ  চুক্তি স্বাক্ষর  করেছে প্রাইম  ব্যাংক পিএলসি.।

সম্প্রতি বাংলাদেশ  ব্যাংকের জাহাঙ্গীর আলম  কনফারেন্স হলে  এই চুক্তি  স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত  পরিচালক মোহাম্মদ  মোস্তাফিজুর রহমান এবং  প্রাইম ব্যাংকের  ডেপুটি ম্যানেজিং  ডিরেক্টর এম.  নাজীম এ.  চৌধুরী নিজ  নিজ প্রতিষ্ঠানের  পক্ষ থেকে  চুক্তিতে স্বাক্ষর করেন।  অনুষ্ঠানে উভয়  প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

 এই চুক্তির  আওতায়, প্রাইম  ব্যাংক বাংলাদেশ  ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার  মাধ্যমে স্টার্ট-আপ উদ্যোক্তাদের  সহজ শর্তে  ঋণ প্রদান  করবে। পাশাপাশি  উদ্যোক্তাদের ব্যবসা সুষ্ঠুভাবে  পরিচালনা ও  সম্প্রসারণে প্রশিক্ষণ, কারিগরি  সহায়তা এবং  পরামর্শমূলক সেবা  প্রদান করবে।

প্রাইম ব্যাংকের  ডেপুটি ম্যানেজিং  ডিরেক্টর এম.  নাজীম এ.  চৌধুরী বলেন, “নতুন নতুন উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি এবং দেশের সিএমএসএমই খাতকে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংকের  সঙ্গে এই  সহযোগিতা আমাদের  যৌথ অঙ্গীকারের প্রতিফলন। আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা  বৃদ্ধিতে সহায়তার  মাধ্যমে আমরা  নতুন উদ্যোগগুলোকে একটি সফল  ব্যবসায় রূপান্তর  করতে চাই,  যা দেশে কর্মসংস্থান সৃষ্টি  করবে, সিএমএসএমই  খাতকে আরও  শক্তিশালী করবে  এবং বাংলাদেশের  টেকসই অর্থনৈতিক  প্রবৃদ্ধিতে অবদান রাখবে।”

আর্থিক অন্তর্ভুক্তি,  উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং  টেকসই ও উদ্ভাবন-নির্ভর অর্থনীতি  গড়তে এই উদ্যোগ প্রাইম ব্যাংকের জন্য এক অনন্য মাইলফলক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন