অবশেষে পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নিলেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মৃত্যুর পাঁচ দিন পর তালসারি থানায় মামলা দায়ের করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০ ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। এছাড়া পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজনা সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীও মামলার আসামি।
মামলায় অভিযোগ করা হয়েছে, তালসারিতে শুটিংয়ের আগে যথাযথ অনুমতি নেওয়া হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থায় ছিল গুরুতর ঘাটতি।
মামলা করতে দেরি হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন প্রিয়াঙ্কা সরকার। তিনি বলেন, স্বামীর মৃত্যুতে তিনি গভীর মানসিক আঘাত পেয়েছেন এবং সেই পরিস্থিতি সামাল দিতেই সময় লেগেছে।
এদিকে একই ঘটনায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও পৃথক একটি মামলা করা হয়েছে। শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন শান্তিলাল মুখোপাধ্যায়।
উল্লেখ, গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে তালসারির সমুদ্রে পানিতে নামেন রাহুল। এরপর তিনি আর ভেসে উঠেননি। পরে উদ্ধার করে দিঘা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৫ জনের বিরুদ্ধে মামলা করলেন প্রিয়াঙ্কা
৫ জনের বিরুদ্ধে মামলা করলেন প্রিয়াঙ্কা
অবশেষে পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নিলেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মৃত্যুর পাঁচ দিন পর তালসারি থানায় মামলা দায়ের করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০ ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-এর প্রযোজনা প্রতিষ্ঠান
‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। এছাড়া পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজনা সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীও মামলার আসামি। মামলায় অভিযোগ করা হয়েছে, তালসারিতে শুটিংয়ের আগে যথাযথ অনুমতি নেওয়া হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থায় ছিল গুরুতর ঘাটতি। মামলা করতে দেরি হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন প্রিয়াঙ্কা সরকার। তিনি বলেন, স্বামীর মৃত্যুতে তিনি গভীর মানসিক আঘাত পেয়েছেন এবং সেই
পরিস্থিতি সামাল দিতেই সময় লেগেছে। এদিকে একই ঘটনায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও পৃথক একটি মামলা করা হয়েছে। শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন শান্তিলাল মুখোপাধ্যায়। উল্লেখ, গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে তালসারির সমুদ্রে পানিতে নামেন রাহুল। এরপর তিনি আর ভেসে উঠেননি। পরে উদ্ধার করে দিঘা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত