মাঝরাতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে খুলনার সাথে উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ সচল হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, গতকাল বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হলে একযোগে বন্ধ হয়ে যায় রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকাগামী সব ট্রেনের চাকা। মাঝরাতের এই আকস্মিক দুর্ঘটনায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বেশ কিছু যাত্রীছাপ্পর ট্রেন, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
সাফদারপুর স্টেশনের মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আজ ভোর ৭টার দিকে খুলনা থেকে একটি বিশেষ উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দলের দ্রুত ও তৎপর প্রচেষ্টায় মাত্র এক ঘণ্টার মধ্যে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া সম্ভব হয়। লাইন সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করার পর সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
বর্তমানে এই রুটের সকল ট্রেন শিডিউল অনুযায়ী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বলে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
৫ ঘণ্টার ভোগান্তি শেষে খুলনার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
৫ ঘণ্টার ভোগান্তি শেষে খুলনার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
মাঝরাতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে খুলনার সাথে উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ সচল হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, গতকাল বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হলে একযোগে বন্ধ হয়ে যায় রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকাগামী সব ট্রেনের চাকা। মাঝরাতের এই আকস্মিক দুর্ঘটনায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বেশ কিছু যাত্রীছাপ্পর ট্রেন, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সাফদারপুর স্টেশনের মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আজ ভোর ৭টার দিকে খুলনা থেকে
একটি বিশেষ উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দলের দ্রুত ও তৎপর প্রচেষ্টায় মাত্র এক ঘণ্টার মধ্যে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া সম্ভব হয়। লাইন সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করার পর সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এই রুটের সকল ট্রেন শিডিউল অনুযায়ী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বলে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত