বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
logo

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে ৪৫তম বিসিএস পরীক্ষার। এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ ফল ঘোষণা করে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো।

চলতি বছরের ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।

পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন