বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি এলেক্স কাল্লু গ্রেফতার
logo

৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি এলেক্স কাল্লু গ্রেফতার

রাজধানীর কলাবাগান এলাকা থেকে ১৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগন থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- রকি এলেক্স কাল্লু (২৩)।

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫ )  কলাবাগান থানাধীন ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি কলাবাগান থানাধীন ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট, মোজাম্মেল সাহেবের বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কলাবাগান থানার একটি চৌকস দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত রকি এলেক্স কাল্লুকে ফ্ল্যাটের ভিতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। 

পরবর্তীতে সাক্ষী ও বাড়ির মালিকের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে রকি এলেক্স কাল্লুকে গ্রেফতার করা হয়। এরপর ফ্ল্যাট তল্লাশি করে কাল্লুর দেখানো মতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। এ ঘটনায় কলাবাগান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত কাল্লু পেশাদার মাদক কারবারি। সে তার পালিয়ে যাওয়া সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ গাঁজা সংগ্রহ ও বিক্রয় করে আসছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন