বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প তেহরানে
logo

৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প তেহরানে

৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি।মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। কেন্দ্রস্থলটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে।

এতে তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা এবং মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

খুঁজুন