বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ৩৪৭টি মোবাইল ফোনসহ চোরাকারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি
logo

৩৪৭টি মোবাইল ফোনসহ চোরাকারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

ভারত থেকে অবৈধপথে চোরাচালানকৃত বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-সাইবার বিভাগ। 

গ্রেফতারকৃতের নাম-নাফিস আহমেদ (২০)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৩৪৭টি চোরাচালানকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

সোমবার (১৯ মে ২০২৫ ) শাহবাগ থানাধীন পরিবাগ এলাকার মোতালেব টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-সাইবার বিভাগ সূত্রে জানা যায়, শাহবাগ এলাকায় ডিবি-সাইবার (দক্ষিণ)-এর একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানাধীন পরিবাগ এলাকায় ভারত থেকে অবৈধপথে চোরাচালানকৃত বিপুল সংখ্যক মোবাইল ফোন আনলোড ও ক্রয়-বিক্রয় করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবির উক্ত আভিযানিক দল পরীবাগ এলাকায় কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে মোতালেব টাওয়ার এলাকায় প্রাইভেটকার থেকে চোরাচালানকৃত মোবাইল ফোন আনলোড করার সময় ডিবির আভিযানিক দল ৩৪৭টি বিভিন্ন ব্র‍্যান্ডের মোবাইল ফোনসহ নাফিস আহমেদকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি-সাইবার বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত নাফিস চোরাচালানকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে পলাতক আরও কয়েকজনের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোবাইল ফোন ও অন্যান্য গ্যাজেট চোরাচালান করে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত নাফিসকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাকারবারি চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে ডিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন