বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ভোলায় হায়দার আলী লেলিন’র লিফলেট বিতরণ ও গণসংযোগ
logo

৩১ দফা বাস্তবায়নের লক্ষে ভোলায় হায়দার আলী লেলিন’র লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে ভোলায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। রবিবার (১০ আগস্ট) সদর উপজেলার ভেলুমিয়া, উত্তর দিঘলদী, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন তিনি। 

লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। এ সময় নেতা-কর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
পথসভায় হায়দার আলী লেলিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই েেয ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, দলকে সুসংগঠিত করে আন্তর্জাতিক পরিম-লেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএনপির কোনো বিকল্প নেই। এসময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

লিফট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, নির্বাহী সদস্য আবু নোমান মো: সফিউল্লাহ, ভোলা সদর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজ মাতাব্বার, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পাভেজ সাইফ, মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তারেক, নিউ মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।


খুঁজুন