বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত গাড়ীসহ ১ জন গ্রেফতার
logo

৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত গাড়ীসহ ১ জন গ্রেফতার

বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ০১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে ৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত গাড়ীসহ মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া (২৩)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গতকাল বিকেলে  ঢাকা হতে টাঙ্গাইলগামী মহাসড়কে উপর চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন যানবাহন ও যানবাহনে থাকা যাত্রী ও চালকদের তল্লাশী করে। এক পর্যায়ে একটি গাড়ীটিকে থামানোর জন্য সিগন্যাল দেয়া হলে গাড়ীর চালক সিগন্যাল অমান্য করে গাড়ী চালিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল গাড়ীটিকে অনুসরণ করে পিছু নেয় এবং গাড়ীটিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন একটি ফিলিং ষ্টেশনের সামনে থামাতে সক্ষম হয়। উক্ত গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদে সন্দেহভাজনক মনে হওয়ায় তাকে গাড়ীর কাগজপত্র প্রদর্শন করতে বললে তিনি গাড়ীর কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃত গাড়ীর চালক স্বীকার করে তার গাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। পরবর্তীতে মোঃ জুয়েল মিয়া’র দেখানো মতে গাড়ীর ভিতরে চালকের আসন ও পিছন সিটের মধ্যবর্তী স্থান হতে ১২টি পোটলায় ৩০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা। উক্ত সময়ে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয় এবং গাড়ীর চালক মোঃ জুয়েল মিয়া (২৩)’কে গ্রেফতার করা হয়।

আমামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন