আজ মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে সুনামগঞ্জ শহরের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় জরুরি সংস্কার কাজের জন্য সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয়ে গেছে। কালিপুর হাওর এলাকায় ওই স্থানে নতুন পোল স্থাপনের জরুরি সংস্কার কাজের জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় দ্রুততম সময়ে সংযোগ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ।
তিনি জানান, লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ জরুরি মেরামত কাজ হাতে নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় আজ
৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় আজ
আজ মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে সুনামগঞ্জ শহরের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় জরুরি সংস্কার কাজের জন্য সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয়ে গেছে। কালিপুর হাওর
এলাকায় ওই স্থানে নতুন পোল স্থাপনের জরুরি সংস্কার কাজের জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় দ্রুততম সময়ে সংযোগ চালু করা হবে
বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ। তিনি জানান, লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ জরুরি মেরামত কাজ হাতে নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত