বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার : ইসি সচিব
logo

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শেরপুর-৩ ছাড়া দেশের বাকি ২৯৯টি আসনে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী উপকরণ পৌঁছে গেছে এবং এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, শেরপুর-৩ ব্যতীত সব আসনের ব্যালট পেপার ও নির্বাচন উপকরণ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। এতে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইসি সচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ভোটগ্রহণের মাধ্যমে দেশ একটি নতুন অধ্যায়ের সূচনায় পৌঁছাবে। তিনি জানান, দুপুর সাড়ে ৪টায় ভোট শেষ হলে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন এবং কমিশন পর্যায়ক্রমে তা প্রকাশ করবে।

তিনি আরও জানান, এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। যাচাই-বাছাই ও কাঠামোগত প্রক্রিয়ার কারণে এসব কেন্দ্রের ফলাফল পেতে কিছুটা সময় লাগতে পারে, তবে ফল প্রকাশ অযথা বিলম্বিত হবে না বলে আশ্বাস দেন তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন নিয়মিত তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজন হলে তার ব্যাখ্যাও দেবে। একই সঙ্গে তিনি অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন এবং বলেন, ‘সত্য যতই কঠিন হোক, আমরা সেটাই বলব।

অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন