বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের দুই সদস্য গ্রেফতার
logo

২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ । গ্রেফতারকৃতরা হলো- মো: ফরহাদ হোসেন (২৭) ও তাসলিমা আক্তার মিষ্টি (১৯)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫ ) যাত্রাবাড়ী থানাধীন দনিয়া আইলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ডিবির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন দনিয়া আইলপাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চট্টগ্রাম থেকে দিনাজপুর গামী একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ফরহাদ ও তাসলিমাকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন