বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ২৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

২৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মাইক্রোবাস করে মাদক বহনকালে আনুমানিক ৭,২০,০০০/- (সাত লক্ষ বিশ হাজার) টাকা মূল্যমানের ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ মহসীন (৫৫), পিতা- মৃত আবুল কাশেম, সাং- দিপুর, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ, ২। মোঃ স্বপন (৫০), পিতা- মৃত আব্দুল রশিদ, সাং- বাতাকান্দি, থানা- তিতাস, জেলা- কুমিল্লা, এ/পি- বাসা নং- ৭৩, বাংলামোটর, পাম্প গলি, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত উক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মাইক্রোবাসে করে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা, সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন