বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা *২২তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার-ভিডিপি*
logo

*২২তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার-ভিডিপি*

বাংলাদেশ আনসার ও ভিডিপি তায়কোয়ান্ডো দল ২২তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ান্ডো প্রতিযোগিতা ২০২৫–২০২৬ এ শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। শহীদ এম. ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম, পল্টন, ঢাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় দল ও ক্লাব পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এবারের আসর ছিলো চলতি মৌসুমের অন্যতম প্রতিযোগিতামূলক জাতীয় তায়কোয়ান্ডো আসর। 

সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে মোট ৩৬টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। সার্বিক পদক তালিকার ভিত্তিতে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটি অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে মোট ২৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে।

এ অসাধারণ অর্জনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় চ্যাম্পিয়ন তায়কোয়ান্ডো দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও বাহিনী তথা দেশের হয়ে আরও গৌরবময় অর্জনের সাক্ষী হওয়ার আহবান জানান।

খুঁজুন