বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল
logo

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ।ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না।

আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন তখন থেকে তাদের মাথা বিগড়ে গেছে।

গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা নির্বাচন চাই। যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়ের মধ্যে নির্বাচন চাই। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই

বিএনপি মহাসচিব বলেন, আজকে অনুরোধ করব ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করবেন। নেতাদের কাছে অনুরোধ করব- এমন কিছু হতে দেবেন না যাতে আমাদের গণতন্ত্রের শত্রুরা। যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে, বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু। তারা এই দেশের মানুষের শত্রু।

তিনি বলেন, আমি ধিক্কার জানাতে চাই সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদের যারা তারেক রহমানকে নিয়ে অশ্লীল ভাষায় কথা বলছেন। আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় কথা বলব না। এটা মাথায় রাখতে হবে, আমাদের নেতাকে অশ্লীল কথা বললে তার মান ছোট হয় না। ছোট হয় তারা যারা অশ্লীল ভাষায় কথা বলে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন