বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ১৭ পুলিশ সুপার বদলি
logo

১৭ পুলিশ সুপার বদলি

 ১৭ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়।

আজ সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

কর্মকর্তাদের মধ্যে জিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের এম জহিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, ড. মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে, সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনে, আরএমপির এস এম শফিকুল ইসলামকে জিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি হলেন যারা- পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পাকশি রেলওয়ে পুলিশের মো. শাহাব উদ্দীনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরের আতিয়া হুসনাকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলামকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, এসবির পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নুর রেজওয়ানা পারভীনকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এবং এসবির পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন