শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা
logo

১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল (১৬ জুলাই) বুধবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘জুলাই শহীদ দিবস’-এর গুরুত্ব বিবেচনায় এদিন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এর অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের মাধ্যমে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন