বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য
logo

১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও ফেরত পাঠাতে শুরু করেছে। সম্প্রতি দেশটি ১৫ বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ রয়েছে।

শুক্রবার একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো হয় এসব অভিবাসীকে। ফ্লাইট ঐঋগ৮৫১ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ছাড়ে। ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা জানিয়েছে, ফেরত আসা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী ছিলেন, কারও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারীও রয়েছেন।

যাত্রী তালিকা অনুযায়ী, তারা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। ট্রাভেল পারমিটের কাগজে দেখা গেছে, ফেরত আসা ১৫ জনের অন্তত ছয়জনের কোনো পেশা উল্লেখ ছিল না। বাকিদের মধ্যে কেউ যুক্তরাজ্যে ওয়েটার হিসেবে কাজ করতেন, কেউবা ছিলেন শিক্ষার্থী।

যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় ফেরত পাঠানোর এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন,অনেক বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করেন। যুক্তরাজ্য তাদের নিজস্ব আইনের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে, আর ফেরত পাঠানো সেই ব্যবস্থারই অংশ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন