বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন ১৩২ প্রেক্ষাগৃহে চলছে ‘তাণ্ডব’
logo

১৩২ প্রেক্ষাগৃহে চলছে ‘তাণ্ডব’

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ঈদুল আজহার সিনেমা ‘তাণ্ডব’। শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমাটি সারাদেশে ১৩২ প্রেক্ষাগৃহে চলছে ‘তাণ্ডব’।

ঈদের একদিন আগেই চাঁদরাতে ‘তাণ্ডব’ সিনেমার হললিস্ট প্রকাশ করেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (৬ জুন) রাতে ফেসবুকে ‘তাণ্ডব’ সিনেমার নতুন একটি পোস্টার শেয়ার করেন। যেখানে উল্লেখ রয়েছে সিনেমাটির হল তালিকা।

ক্যাপশনে শাকিব লেখেন, বছরের সর্বোচ্চ রিলিজ। ‘তাণ্ডব’র প্রথম সপ্তাহের হললিস্ট দেখে নিন। সবাইকে ঈদ মোবারক।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাকিবকে। তার সঙ্গে পর্দায় দীর্ঘ ৯ বছর পর দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

‘তাণ্ডব’-এ আরও রয়েছেন আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মতো তারকারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন