বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ১৩১৯টি চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্যানেলভুক্ত আইনজীবীগণের সাথে ডিএসসিসির সমন্বয় সভা
logo

১৩১৯টি চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্যানেলভুক্ত আইনজীবীগণের সাথে ডিএসসিসির সমন্বয় সভা

১৩১৯টি চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে প্যানেলভুক্ত আইনজীবীগণের সাথে সমন্বয় সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির নগর ভবনে আজ মঙ্গলবার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উপর্যুক্ত সভায় ডিএসসিসির প্রশাসক জনাব মো. মাহমুদুল হাসান, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উচ্চ আদালতে ৯৫৪টি ও নিম্ন আদালতে ৩৬৫টি সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পর্কিত মোট ১৩১৯টি মামলা চলমান রয়েছে। 

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান মামলায় নিয়োজিত আইনজীবীগণ মামলার অগ্রগতির  বিষয়ে তথ্য উপস্থাপন করেন। এছাড়া, চলমান মামলাসমূহ জনস্বার্থ রক্ষা করে দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় বিষয়ে আলোচনা হয়। সুষ্ঠুভাবে মামলার তথ্য সংরক্ষণের জন্য ডিজিটাল নথি ব্যবস্থাপনার বিষয়ে আইনজীবীদের পক্ষ হতে প্রস্তাব করা হয়। এ সময়, বিভিন্ন মার্কেট নির্মাণ সংক্রান্ত চলমান মামলাসহ জনগুরত্বপূর্ণ মামলাসমূহ আগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, “বিদ্যমান মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ডিএসসিসি তথা জনস্বার্থ রক্ষায় প্রথমবারের মত বিজ্ঞ প্যানেলভুক্ত আইনজীবীগণের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।” তিনি আশা প্রকাশ করে বলেন, “পারস্পারিক নিবিড় সমন্বয় ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মামলাসমূহ দ্রুত ন্যায্যতার ভিত্তিতে সমাধান হলে, এর সুফল নগরবাসী পাবে।” 

সমন্বয় সভার আয়োজন করায় প্যানেলভুক্ত আইনজীবীগণ ডিএসসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেলভুক্ত আইনজীবী এবং বিভাগীয় প্রধানসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। 

খুঁজুন