বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: তারেক রহমান
logo

১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: তারেক রহমান

১৩ ফেব্রুয়ারি থেকে আগামী পাঁচ বছর জনগণের পাশে দাঁড়াবেন এবং জনগণের পা ধরবেন, বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে । তিনি উল্লেখ করেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৩ তারিখ থেকে জনগণের পা ধরে থাকবেন, কারণ যার পেছনে জনগণের সমর্থন নেই, তার পরিণতি আমরা ৫ আগস্টে দেখেছি। জনগণের জন্যই বিএনপির সব পরিকল্পনা এবং তাদের জন্যই দেশের উন্নয়ন।

তিনি আরও বলেন,গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণকে ১২ তারিখ তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই সতর্ক থাকতে হবে।

চেয়ারম্যান অভিযোগ করেন, ‘নতুন জালেম হিসেবে পরিচিত যারা, তারা প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে, সিল মারছে। মা-বোনদের কাছে বিকাশ নম্বর চাইছে, এনআইডি চাইছে। তারা দাবি করছে সৎ মানুষের শাসন কায়েম করতে চায়, অথচ এখনই ব্যালট ছাপাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে এবং মানুষের সম্মানহানি করছে। আইডি হ্যাকড হয়েছে বলে মিথ্যা বলছে। তাদের মাধ্যমে সৎ শাসন সম্ভব নয়, তাই সতর্ক থাকতে হবে।

তারেক রহমান বলেন,গুপ্তদের একজন কুমিল্লা জেলা নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। যারা মানুষের সঙ্গে অবমাননাকর আচরণ করছে, তাদের মানসিকতা বের হয়ে এসেছে। এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্য কী হবে তা বোঝা যাবে। তাই গুপ্তদের শিক্ষা দিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন,স্বৈরাচার সরকারের সঙ্গে তারা সবসময় একসাথে ছিল। তারা হলো মুদ্রার দুইপিঠ। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছর তারা সর্বদা তাদের সঙ্গে ছিল।

খুঁজুন