বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ১১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

১১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী অভিযান এবং সমাজবিরোধী কার্যক্রম প্রতিরোধে অসামান্য ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ৩১/০৮/২০২৫ তারিখ ভোর আনুমান ০৪.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইউনুস (৩৩), পিতা- একুব আলী হাওলাদার, সাং- বাদল পাড়া, চরামদ্দি, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, এ/পি সাং- বাপ্পি হাজীর বাড়ী, আড্ডা রেষ্টুরেন্ট গলি, গদাবাগ, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে জানা যায়। 

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের গোপন তথ্যভিত্তিক অভিযান, চৌকস পরিকল্পনা ও পেশাদারিত্বের ফলে প্রতিনিয়তই দেশে বড় বড় অপরাধ চক্র ভেঙে পড়ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সফলতা অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও অন্যান্য নিষিদ্ধ মাদক উদ্ধার এবং পেশাদার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে র‌্যাব দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন