বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক: ক্যাশলেস বাংলাদেশে নতুন যুগ
logo

১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক: ক্যাশলেস বাংলাদেশে নতুন যুগ

দেশের লেনদেন ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা এসেছে। আগামী ১ জুলাই থেকে টাকা ট্রান্সফারের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে দেশীয় প্রযুক্তির ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে আগামী জুনের মধ্যেই দেশের প্রতিটি নাগরিককে অন্তত একবার এই কিউআর কোড ব্যবহার করে লেনদেনের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে খুলনার একটি অভিজাত হোটেলে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের ১ম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

গভর্নর তার বক্তব্যে ডিজিটাল লেনদেনের গুরুত্ব তুলে ধরে বলেন, কাগজের নোটের ওপর নির্ভরতা কমিয়ে একটি আধুনিক, স্বচ্ছ ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে ‘বাংলা কিউআর’ হবে সবচেয়ে বড় হাতিয়ার।

বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খুলনার ব্যবসায়ী, অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং মুদ্রানীতি বিষয়ক মূল প্রবন্ধ বা উপস্থাপনা পরিবেশন করেন ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।

সংশ্লিষ্টরা মনে করছেন, ১ জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক করার এই সিদ্ধান্ত দেশের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত করতে এক বৈপ্লবিক ভূমিকা রাখবে।

খুঁজুন